এসিআই মোটরসে জব সার্কুলার, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। সার্ভিস ইঞ্জিনিয়ার (ইভি বাইক) পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩১ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার (ইভি বাইক)

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অটোমোবাইলে বিএসসি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬