প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাসহ আড়ংয়ে চাকরি, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার
বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট/টেক্সটাইল বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে হলে অগ্রাধিকার)।
অন্যান্য যোগ্যতা: টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।