অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে এসিআই মোটরস

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট ম্যানেজমেন্ট (ট্র্যাক্টর অ্যান্ড হারভেস্টার) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কেপিআই ভিত্তিক প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ক্রেডিট ম্যানেজমেন্ট (ট্র্যাক্টর অ্যান্ড হারভেস্টার)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: অ্যাসেসমেন্ট টুলস, রিকভারি পদ্ধতি এবং ক্রেডিট প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা। এমএস এক্সেল ও রিপোর্টিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কেপিআই ভিত্তিক প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬

Check Also

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যসেবা ও ইনস্যুরেন্সভিত্তিক বেসরকারি কোম্পানি মিলভিক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks