বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেইনটেনেন্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি)—যার আওতায় স্বামী/স্ত্রী, সন্তান ও পিতামাতার মতো নির্ভরশীলরাও অন্তর্ভুক্ত এবং মাতৃত্বকালীন বিমা, লিভ এনক্যাশমেন্ট সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: মেইনটেনেন্স
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট/প্রজেক্ট বাস্তবায়ন/শিল্প অবকাঠামো রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: মুন্সিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি)—যার আওতায় স্বামী/স্ত্রী, সন্তান ও পিতামাতার মতো নির্ভরশীলরাও অন্তর্ভুক্ত এবং মাতৃত্বকালীন বিমা, লিভ এনক্যাশমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution