আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার (আইটি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা/বিএসসি অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, সিস্টেম, নেটওয়ার্ক, প্রিন্টার এবং স্ক্যানার ইনস্টল ও কনফিগার করা। দৈনন্দিন আইটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকিতে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর