চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে চারটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

বিভাগ:
১. সিগন্যালস কোর (পুরুষ)
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)
৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক পুরুষ এবং মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা)
৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ)

শারীরিক মান ও শিক্ষাগত যোগ্যতা:

বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
মহিলা: অবিবাহিতা/বিবাহিতা।

বেতনভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

প্রার্থীর অযোগ্যতা:
১. সেনা/ নৌ/ বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি/ প্রশিক্ষণ হতে বরখাস্ত/ অপসারিত/ স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২. আইএসএসবি (ISSB) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ৫ বছর পূর্বে ২ বার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীর এই https://join.army.mil.bd/ ওয়েবসাইটে গিয়ে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now-তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Check Also

৪৭ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১০০ টাকা

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কুষ্টিয়া জেলার অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks