যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যাকাউন্টস ও ডিও বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: সেলস অ্যাকাউন্টস ও ডিও
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমবিএস
অন্যান্য যোগ্যতা: সেলস অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং অর্ডার প্রক্রিয়াজাতকরণ বিষয়ে ভালো জ্ঞান। মাইক্রোসফট এক্সেল এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution