এজেন্ট ব্যাংকিং বিভাগে চাকরি দেবে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন (এভিপি – এসভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন (এভিপি – এসভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এজেন্ট ব্যাংকিংয়ে ধারণা, প্রবিধান এবং শিল্পের সর্বোত্তম অনুশীলন সম্পর্কে গভীর জ্ঞান। এজেন্ট ব্যাংকিং পরিষেবা উন্নত করার জন্য কৌশলগত পরিকল্পনা এবং চ্যানেল অপ্টিমাইজেশনে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*