শুক্র-শনিবার ছুটিসহ ইউএস-বাংলা গ্রুপে চাকরি, আবেদন শুরু

ইউএস-বাংলা গ্রুপের অধীন ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেড
পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা
অভিজ্ঞতা: ৭ থেকে ১৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২দিন ছুটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৯ নভেম্বর ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*