প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন শেষ ৩১ জানুয়ারি

প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (ইভিপি-ডিএমডি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (ইভিপি-ডিএমডি)
পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: সিএ/সিএমএ/সিএফএ/সমমান অথবা এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬

Check Also

ডিপো ইনচার্জ পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউশন বিভাগ সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ (ডিপো ইনচার্জ) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *