রেড ক্রিসেন্টে চাকরি, আজই অনলাইনে আবেদন করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শেল্টার অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: শেল্টার অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিতে আশ্রয় ও নির্মাণ কাজে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার
বেতন: ৭৫ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*