অ্যাপেক্সে চাকরি, আবেদন শেষ ৩১ জানুয়ারি

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্যাটার্ন মাস্টার, অপারেল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: প্যাটার্ন মাস্টার, অপারেল
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/বিজনেসে স্নাতক ডিগ্রি অথবা প্যাটার্ন মেকিং/গার্মেন্টস টেকনোলজিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: পোশাক নির্মাণ এবং সেলাই কৌশল সম্পর্কে ভালো ধারণা। আকার গ্রেডিং এবং ফিট মান সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: ৫ থেকে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি), হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যের উপর অ্যাপেক্স ফ্যামিলি ছাড়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*