আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ জানুয়ারি

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: নমুনা বিশ্লেষণ,মান নিয়ন্ত্রণ, খাদ্য সুরক্ষা এবং পরিবেশগত পর্যবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*