অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দিচ্ছে নভোএয়ার, আছে বিমা-প্রভিডেন্ট ফান্ড

নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটির ডকুমেন্ট কন্ট্রোল-ফ্লাইট অপারেশন বিভাগ সহকারী ফ্লাইট অপারেশন অফিসার/জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: সহকারী ফ্লাইট অপারেশন অফিসার/জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ডকুমেন্ট কন্ট্রোল-ফ্লাইট অপারেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফ্লাইট ব্রিফিং ডকুমেন্ট তৈরি এবং প্রয়োজনীয় অপারেশনাল তথ্য সরবরাহে ডিউটি ​​এফওওকে সহায়তায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (শাহজালাল বিমানবন্দর, উত্তরা ১৪ নং সেক্টর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, বিমা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*