বাণিজ্য মেলায় কাজের সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। তবে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ১৮ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। তবে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
কর্মস্থল: ঢাকা (ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, পূর্বাচল)

আবেদনের নিয়ম: আগ্রহীরা কিউআর কোডে স্কিন করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*