ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, চলছে আবেদন

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির এআই ল্যাব বিভাগ ডেটা সায়েন্টিস্ট/অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ডেটা সায়েন্টিস্ট/অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: এআই ল্যাব
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আরএজি সিস্টেম, নলেজ বেস, ভেক্টর ডাটাবেস তৈরিতে দক্ষ।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: ফুলটাইম
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*