আকর্ষণীয় বেতন নিয়োগ দিচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মাসিক প্রণোদনা, ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণ, গ্রুপ বিমা, উৎসাহজনক ভাতা, টিএ এবং ডিএ-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: মেডিকেল সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফার্মেসিতে স্নাতক (বি.ফার্ম)
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: মাসিক প্রণোদনা, ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণ, গ্রুপ বিমা, উৎসাহজনক ভাতা, টিএ এবং ডিএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*