অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে প্রোডাক্ট সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৪-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি:

সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত

সাক্ষাৎকারের ঠিকানা: নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।

সাক্ষাৎকারের তারিখ: ২, ৬, ৯, ১৩, ১৭, ২০, ২৩, ২৭ ও ৩০ ডিসেম্বর ২০২৫

প্রত্যেক প্রার্থীকে জীবনবৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করা প্রার্থীদের কোম্পানির বিধি মোতাবেক ট্রেইনিং অ্যালাউন্স দেওয়া হবে।

সূত্র: বিডিজবস ডটকম

Check Also

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks