বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে (পিসিডি) ৯টি ক্যাটাগরিতে ২২০ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করেছে সংস্থাটি।
এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)
পদের সংখ্যা: ৯ ক্যাটাগরি।
আবেদনকারীর যোগ্যতা: পদভেদে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। কয়েকটি পদে মাইক্রোফাইন্যান্স ও সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক।
পদের নাম, যোগ্যতা ও বেতন
১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
পদসংখ্যা: ১টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. এলাকা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ৪৫ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৪৭ হাজার ৫৫০ টাকা।
৩. এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার
পদসংখ্যা: ১টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ৪০ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৪৩ হাজার ৮৫০ টাকা।
৪. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৪টি।
বয়সসীমা: মূল বিজ্ঞপ্তির তথ্য অস্পষ্ট।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৪৩ হাজার টাকা।
৫. অডিট অফিসার
পদসংখ্যা: ১০টি।
বয়সসীমা: মূল বিজ্ঞপ্তির তথ্য অস্পষ্ট।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ৩০ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৩৩ হাজার টাকা।
৬. ফিল্ড সুপারভাইজার
পদসংখ্যা: ২০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ২৮ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৩৩ হাজার টাকা।
৭. সিনিয়র ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ৭টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ২৮ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ৩৩ হাজার টাকা।
৮. ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ৮০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ২৬ থেকে ৩৫ বছর (মূল বিজ্ঞপ্তির তথ্য অস্পষ্ট)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এইচএসসি পাস। এইচএসসি পাসের ক্ষেত্রে জিপিএ ৪.২০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।
বেতন: স্নাতক প্রার্থীদের শিক্ষানবিশকালীন মাসিক ২৫ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ২৮ হাজার টাকা। এইচএসসি পাস প্রার্থীদের শিক্ষানবিশকালীন মাসিক ২০ হাজার টাকা। স্থায়ী হলে ২৫ হাজার টাকা।
আরও দেখুন: ১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
৯. হিসাবরক্ষক কাম আইটি সহকারী
পদসংখ্যা: ১৫টি।
বয়সসীমা: সর্বোচ্চ ২৬ থেকে ৩৫ বছর (মূল বিজ্ঞপ্তির তথ্য অস্পষ্ট)।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক ২২ হাজার টাকা। স্থায়ী হলে সর্বসাকুল্যে মাসিক ২৬ হাজার টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় অভিজ্ঞতার প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। ই-মেইলে আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি), রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০।
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৬।
বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।

চাকরির বাজার Jobs and Career Solution