৫ জেলায় শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন শুরু

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রশাসনিক ও শিক্ষাদান পদ্ধতি বিষয়ক দক্ষতা। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) দক্ষতা। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: বিদ্যালয়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, পাবনা
বেতন: প্রতিযোগিতামূলক বেতন (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬

Check Also

এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও, কাজ সপ্তাহে ৫ দিন

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks