মেহেরপুরে সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, মায়ের মুখ শেষবারের মতো দেখল বাংলাদেশে থাকা মেয়ে

মায়ের শেষ মুখটি একনজর দেখার সুযোগ করে দিতে মেহেরপুরের মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় আনা হয় ভারতীয় এক বৃদ্ধার মরদেহ। এ সময় সীমান্তে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১০৯ নম্বর মেইন পিলারসংলগ্ন শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম মোছা. জায়রা (৭০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের মালিয়াপোতা পোস্ট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে
শারীরিক অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত নারী জায়রার মেয়ে হাফিজা খাতুন বাংলাদেশের মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিকির আলীর স্ত্রী।

ঘটনাস্থলে বিজিবির পক্ষে নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শরিফুল ইসলামসহ ৫ সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর এস কে রয়সহ ৫ সদস্য।

Check Also

উত্তরায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks