পিএসসির সেই গাড়িচালকের ছেলে সিয়ামের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবীর এ দণ্ডাদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

গত ১৩ সেপ্টেম্বর এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন সিয়াম। এর আগে গত ১৭ জুন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

সৈয়দ সোহানুর রহমান সিয়াম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুলাইয়ে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই ঘটনায় আলোচনায় আসেন তার বাবা সৈয়দ আবেদ আলী জীবনও।

Check Also

আন্দোলনে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্দোলনে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগ করার নির্দেশ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks