জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। জনপ্রিয় এ রেস্তোরাঁটি ‘হসপিটালিটি স্টাফ’ পদে ১০টি শাখায় ৩০ কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন;
পদের নাম: হসপিটালিটি স্টাফ;
পদসংখ্যা: ৩০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা (বেইলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, শনির আখড়া, শ্যামলী, উত্তরা), নারায়ণগঞ্জ ও নরসিংদী সদর;
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
চাকরির বাজার Jobs and Career Solution