যে কারণে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

সিস্টেম হালনাগাদের জন্য আগামী ১০ অক্টোবর পর্যন্ত দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এ সময়ে এটিএম, এনপিএসবি পস মেশিনের সেবাসহ অনলাইন কয়েকটি সেবা বন্ধ থাকছে এই ব্যাংকগুলোতে।

তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সুনির্দিষ্ট সময়ে কাজ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সিস্টেম হালনাগাদের কারণে এটিএম, পিওএসসহ ব্যাংকের বিভিন্ন সেবা সাময়িক বন্ধ রাখা স্বাভাবিক। তবে, কখন সেবা বন্ধ রাখলে গ্রাহকদের কম ভোগান্তি হবে, সেই কৌশল ব্যাংকগুলোকেই ঠিক করতে হবে।

সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির সময় বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কোনো অনুমোদন লাগে না, তবে ব্যাংকগুলোকে আগে অবহিত করতে হয়। পাশাপাশি, সেবা বন্ধের সময় ও বিষয়টি সব গ্রাহককে জানিয়ে দেওয়ার নির্দেশনাও দেয়া হয়।

Check Also

‘ক্যানসার চিকিৎসায় সারা দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন সংযোজন হচ্ছে’

দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks