নিয়োগ দিচ্ছে বিকাশ, আবেদন করেছেন তো?

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেন্ট্রাল মনিটরিং সেন্টার বিভাগ ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: সেন্ট্রাল মনিটরিং সেন্টার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইইই/আইটি/ইটিই)
অন্যান্য যোগ্যতা: টিসিপি/আইপি প্রোটোকল, জিএসএম, প্রোগ্রামিং বেসিক, ডাটাবেস, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, স্ক্রিপ্টিং এবং এপিআই সম্পর্কে ভালো জ্ঞান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুকে বাস্তব দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০১ ডিসেম্বর ২০২৫

Check Also

ঢাকায় কর্মী নেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) ‘রিসার্চ অ্যানালিস্ট’ পদে জনবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *