বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফআর টাওয়ারের পাশের একটি ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, ‘আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুনের খবর পেয়েছি।’

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Check Also

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান আর কত দিন?

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks