১৩ জেলায় চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শুরু

এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার
লোকবল নিয়োগ: ১৩ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্মার্টফোন ও ব্র্যান্ডে মোবাইল ফোন বিক্রয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার (চকরিয়া), গোপালগঞ্জ, হবিগঞ্জ (মাধবপুর), জয়পুরহাট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ময়মনসিংহ (ফুলপুর), নীলফামারী (সৈয়দপুর), পিরোজপুর, শেরপুর, সুনামগঞ্জ।
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, যাতায়াত খরচ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬