ওয়ালটনে জব সার্কুলার, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, টি/এ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ২ জন

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার

বিভাগ: এসি, ভিআরএফ ও এইচভিএসি

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা: হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং-এর উন্নত নীতিসমূহ সম্পর্কে ধারণা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, টি/এ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শুরুর তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।