আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হচ্ছে আজ

ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেন বিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে সকাল ১০টায় ধউর ব্রিজের ওপর আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার।

সার্ভিস সেতু দুটির প্রতিটি তিন দশমিক ৭১ কিলোমিটার করে দীর্ঘ।

সেতু দুটি খোলা হলে এলাকার যানজট অনেকাংশে কমে যাবে বলে আশা করা যাচ্ছে।