ন্যাশনাল ব্যাংকে এইচআর অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকা

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ‘এইচআর অফিসার (এসইও টু এসপিও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদের নাম এইচআর অফিসার (এসইও টু এসপিও)
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী – পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা ৬ – ১০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা সর্বনিম্ন ৩০ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৪ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ন্যাশনাল ব্যাংক লিমিটেড