নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১ সেপ্টেম্বর

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির প্রোডাক্টস অ্যান্ড প্রসেস বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার
বিভাগ: প্রোডাক্টস অ্যান্ড প্রসেস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এক্সেলে উচ্চতর দক্ষতা এবং পাওয়ার বিআই, ট্যাবলু বা সমমানের টুলের ব্যবহারিক দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬

Check Also

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জব সার্কুলার, আবেদন শুরু

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks