আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জব সার্কুলার, আবেদন শুরু

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ/এমবিএম, স্নাতকোত্তর অথবা বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা আবশ্যক। কম্পিউটার ও আইসিটি বিষয়ক মৌলিক দক্ষতা—বিশেষ করে এমএস অফিস, ই-মেইল ইত্যাদি—থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

Check Also

এনসিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, অফিসার পদে চাকরির সুযোগ

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks