বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে তাদের হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং হত্যার ধরন সম্পর্কে তদন্তের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Check Also

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি …

আমাকে লাইক দিন
Premium SEO Backlinks
Premium SEO Backlinks