নরসিংদীতে নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে কোনো প্রকার দেনা-পাওনা বা টাকা ধার না দেওয়ার জন্য এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে।

মাইকিংয়ে বলা হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে জানানো যাচ্ছে নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ যেন বাকিসহ কোনো প্রকার আর্থিক লেনদেন বা টাকা ধার না দেন। এই সতর্কতার পরও কেউ লেনদেন করলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে দাদার ওপর দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই দাদা করম আলী এমন ব্যতিক্রমী সতর্কবার্তা প্রচার করেছেন। মাহাবুবের ওপর মাদকের প্রভাব থাকতে পারে বলে ধারণা করলেও অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য নেই বলে জানান তিনি।

Check Also

হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেরিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বললেন— ‘আই ওয়ার্ন ইউ’

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks