৫৮৭ কর্মী নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে অস্থায়ী ভিত্তিতে ৫৮৭ জনবল নেওয়া হবে। বাংলাদেশি পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করতে হবে ৩ থেকে ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে

নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীরা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পর পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগ বিবেচনা করা হবে। প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। সনদধারীরা ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগের সুযোগ পাবেন। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১৫তম গ্রেডে (৯,৭০০-২৩,৪৯০ টাকা) বেতন পাবেন।

সুইচ বোর্ড অ্যাটেন্ড্যান্টের দায়িত্ব

মিটার রিডিং ও লগ বই : প্রতি ঘণ্টায় ৩৩ কেভি ও ১১ কেভি ইনকামিং ও আউটগোয়িং ফিডারের লোড ও রিডিং গ্রহণ করে লগ বুকে লিপিবদ্ধ করা।

সুইচিং ও শাটডাউন : ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নির্দিষ্ট লাইনের শাটডাউন প্রদান করা এবং কাজ শেষে লিখিত ছাড়পত্রের মাধ্যমে লাইন আবার চালু করা।

জরুরি ব্যবস্থাপনা : বজ্রপাত, ঝড় বা বড় কোনো দুর্ঘটনার সময় ফিডার বা লাইন নিরাপদ রাখতে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চালু করা।

রক্ষণাবেক্ষণ : সাবস্টেশনের ট্রান্সফর্মার, ফিউজ পরীক্ষা করা এবং প্রয়োজনে ছোটখাটো ত্রুটি সমাধান করা।

আবেদনের যোগ্যতা

♦ এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)

♦ জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব (প্রথম বিভাগ)

♦ কোনো পরীক্ষায়ই দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে থাকলে আবেদন করা যাবে না। উল্লেখ্য, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচনা করা হবে।

শারীরিক যোগ্যতা

♦ অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে।

♦ কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।

♦ বিদ্যুেকন্দ্রের পরিচালন বিভাগ/বিদ্যুৎ উপকেন্দ্রের পালায়/পর্বে কাজে আগ্রহী থাকতে হবে।

♦ শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসি/স্কাউটিং/শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্ত
♦ ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী বয়সসীমা ১৮-৩২ বছর।

♦ সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে।

♦ প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে; ওই সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

 মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

♦ নাগরিকত্বের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে প্রার্থীর স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

♦ নিয়োগের ক্ষেত্রে সরকারের এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সব বিধি-বিধান এবং পরবর্তী সময়ে সেই বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

♦ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

♦ লিখিত, ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

♦ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া সংশোধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

অনলাইনে আবেদন

https://bpdbstaf.teletalk.com.bd

Check Also

এসিআই মোটরসে জব সার্কুলার, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। সার্ভিস ইঞ্জিনিয়ার (ইভি বাইক) পদে জনবল নিয়োগের জন্য …

Popup Content
Premium SEO Backlinks
Premium SEO Backlinks