ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার, কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও প্রসূতিসেবা সংক্রান্ত খরচ প্রতিপূরণ, ছুটির সুবিধাসহ এইচআর (HR) নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৬
