আবারও হামলা, রক্তাক্ত নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

রাত ১১টার দিকে করা ওই পোস্টে বলা হয়, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সাথে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

Check Also

সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks