চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, অনলাইনে আবেদন

চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, অনলাইনে আবেদন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি। ‘ই-কমার্স অ্যান্ড কিউআর ট্রানজেকশন স্পেশালিস্ট (অফিসার টু প্রিন্সিপাল অফিসার)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি
বিভাগের নাম: কার্ড সিস্টেমস
পদের নাম: ই-কমার্স অ্যান্ড কিউআর ট্রানজেকশন স্পেশালিস্ট (অফিসার টু প্রিন্সিপাল অফিসার)
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৫ – ৬০ বছর
কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের এই https://career.tblbd.com/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।