লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা (গুলশান-২)
পদসংখ্যা: ০৩টি
লোকবল নিয়োগ: ০৭ জন

পদের নাম: সিনিয়র বিক্রয় প্রতিনিধি
পদসংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: ফার্মেসিতে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ফার্মেসিতে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা ও সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে।

পদের নাম: কসমেটিক্স বিক্রয় প্রতিনিধি
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: গুলশান-২
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ডিউটি ১১ ঘণ্টা, সাপ্তাহিক একদিন ছুটি, বছরে ২টি উৎসব ভাতা, দৈনিক নাস্তা বিল ১০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের kamalhs1973@gmail.com ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*