এসএসসি পাসে আড়ং আউটলেটে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান, আড়ং আউটলেট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ইলেকট্রিশিয়ান, আড়ং আউটলেট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক ওয়্যারিং (সিংঙ্গেল ফেজ, থ্রি ফেজ), ডিবি বোর্ড, সাব-স্টেশন ইত্যাদি কাজের পাশাপাশি এসি রক্ষণাবেক্ষণে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: আউটলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কুষ্টিয়া (সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৬

Check Also

জীবন বীমা করপোরেশনে ১০০ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

দেশের একমাত্র রাষ্ট্রীয় বীমাপ্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ‘এজেন্ট’ পদে ১০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *