শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি সংস্থাটির প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন জেলায় ১,২৩০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন
পদসংখ্যা: ০৩টি
লোকবল নিয়োগ: ১,২৩০ জন
পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
পদ সংখ্যা: ১০০০ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক ডিগ্রি
বেতন: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
লোকবল নিয়োগ: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বানিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০,০০০ টাকা।
কর্মস্থল: ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ জুন ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution