আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে জুনিয়র এক্সিকিউটিভ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ -এমআইএস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ -এমআইএস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

কলসেন্টার/পিএবিএক্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
টেলিফোনে যোগাযোগ এবং স্পষ্ট ও শুদ্ধভাবে কথা বলায় পারদর্শী হতে হবে।
টেলিফোনে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভাগে তা প্রদান করার যোগ্যতা থাকতে হবে।
হাতের লেখা সুন্দর হতে হবে।
কম্পিউটার (MS Office), ইন্টারনেট ব্যবহার ও ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যশোর
মাসিক বেতন: শিক্ষানবিশকালে ১৫,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৬,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

Check Also

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ; মিলবে মাসিক ভাতা ও সনদ, যেভাবে আবেদন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks