এরিয়া ইনচার্জ পদে নিয়োগ দেবে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড
পদের নাম: এরিয়া ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।
অভিজ্ঞতা: এরিয়া সেলস/টেরিটরি সেলসে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ২৪,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মেরামত বিল, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রশিক্ষণের সুযোগ, মোটরসাইকেল জ্বালানি বিল, টিএ/ডিএ, চিকিৎসাসেবা সুবিধা (কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য)। কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিয়ন প্রধান পদে পদোন্নতির সুযোগ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*