জনবল নেবে পল্লী বিকাশ কেন্দ্র, আবেদন অনলাইনে

জনবল নেবে পল্লী বিকাশ কেন্দ্র, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র। ‘অডিট অফিসার’ পদে জনবল নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: অডিট অফিসার
পদের সংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। (অধিক অভিজ্ঞদের জন্য শিথিলযোগ্য)

কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: শিক্ষানবীশকালে (০৬ মাস) সর্বসাকূল্য ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৬,৩৫৫ টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*