ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংযোজন করা হয়েছে দুটি এটিভি (ATV) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। পাশাপাশি বিশেষ মহড়াও পরিচালনা করেছে বিজিবি। এটিভি গাড়ি (ATV – All-Terrain Vehicle) হলো এমন এক ধরনের বিশেষ চাকার মোটরচালিত যান, যা যেকোনো দুর্গম বা অসমতল রাস্তায় চলাচলে সক্ষম।

এ মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে বিজিবি।

Check Also

বাগেরহাটে ছোট ভাইয়ের জানাজা শেষ হতে না হতেই বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই। প্রায় ১৮ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks