সাভারে স্কুলের পাশে শপিং ব্যাগে রাখা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

সাভারে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশ থেকে উদ্ধার করা শপিং ব্যাগে রাখা তিনটি ককটেল নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। ককটেলগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকলেও কোনো স্পিন্টার ছিল না বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে মাঠের চারপাশ থেকে সরিয়ে দেয়া হয়।

এর আগে, সোমবার রাত ১০টার দিকে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। কে বা কারা একটি শপিং ব্যাগে বস্তুটি রেখে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শপিং ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পায়।

সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। পরে আজ বিকেলে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

Check Also

যে ভিটামিনের অভাবে অ্যালার্জি হয়!

বয়স আট হোক বা আশি অ্যালার্জি আজকাল খুব সাধারণ একটি সমস্যা। অনেক সময় এটি নিজে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks