ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে সাইনবোর্ড এলাকার পাঁচতলা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা চেষ্টার পর রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করে।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত জরুরি বিভাগে মোট ৬৩ জন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আশঙ্কাজনক চারজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে; তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ বাকি ৫৯ শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে। তাঁদের সবাইকে জরুরি বিভাগে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—নাঈমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়জুল্লাহ (১৪), বায়েজীদ (১৬), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), তানভীর (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), ইউসুফ (২০), আবদুল্লাহ (১৩), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলীহাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), আবদুল্লাহ রায়হান (১৭), মুজাহিদ (১৭), হাবিব (১৬), শিহাব (১৫), আরিফ (১৬), সোহেল (২০), কামরুল (১৮), তারিকুল (১৭), মামুন (১৯), শরীফ (১৮), ইমন (১৭), রাকিব হাসান (১৫), নাসির (১৪), রুহান (১৬), ফাহিম (১৭), ইকবাল (১৮), সাইফুল (১৬) ও রাফি (১৫)।

Image

উদ্ধারকারীদের বরাতে চিকিৎসকেরা জানান, ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি কক্ষে বিদ্যুতের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে এবং তা পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ায় পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়া জমে যায়। এ সময় ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টাকালে ধোঁয়ায় তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত  হয়।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর দমকল বাহিনীর চারটি ইউনিট দ্রুত কাজ শুরু করে এবং প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। আগুনে লাইব্রেরির বইপত্র ও নথিপত্র পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ওপরের তলাগুলোতে ছড়াতে পারেনি।

Check Also

যে ভিটামিনের অভাবে অ্যালার্জি হয়!

বয়স আট হোক বা আশি অ্যালার্জি আজকাল খুব সাধারণ একটি সমস্যা। অনেক সময় এটি নিজে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks