আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ (সেলস) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: এরিয়া ইনচার্জ
বিভাগ: সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর/ডিলার ব্যবস্থাপনায় দক্ষতা। নিজস্ব মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
নির্বাচন প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা।
মৌখিক পরীক্ষা (ভাইভা)।
বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution