নিয়োগ দেবে আদ-দ্বীন ফার্মা, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল (স্টেরাইল) বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল (স্টেরাইল)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বি.ফার্ম/এম.ফার্ম/বিএসসি বা এমএসসি (অ্যাপ্লায়েড কেমিস্ট্রি) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণাত্মক, যোগাযোগ এবং নথিপত্র তৈরির ভালো দক্ষতা। কম্পিউটার চালনায় দক্ষতা, যার মধ্যে এমএস অফিস অ্যাপ্লিকেশন এবং পেশাদার ই-মেইল যোগাযোগের সক্ষমতা অন্তর্ভুক্ত।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যশোর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৬

Check Also

এক্সিকিউটিভ পদে বম্বে সুইটসে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৬

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks