স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী

ভারতের গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। আত্মহত্যার ঠিক আগে নিজের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইমেইল পাঠান ওই যুবক। সেখানে তিনি তার বাবা ও বাড়িওয়ালাকে ঘটনাটি জানানোর আকুল অনুরোধ জানান

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে একটি ফোন আসে। জানানো হয়, গুরুগ্রামের ৬৮ নম্বর সেক্টরের ‘এমথ্রিএম মেরিনা’ আবাসন প্রকল্পের ৭ নাম্বার টাওয়ারের ১০৩ নম্বর ফ্ল্যাটে এক দম্পতির লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে নারীর লাশ এবং পুরুষটিকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহত দম্পতি হলেন ২৮ বয়সি ফারহানা ও ৩০ বয়সি মোহাম্মদ আসলাম। ফারহানার বাড়ি কেরালায় এবং আসলাম বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। আসলাম গুরুগ্রামের ৫৮ নম্বর সেক্টরের একটি আইটি সংস্থায় সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং ফারহানা ছিলেন গৃহিণী।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আসলাম নিজের জীবন শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইমেইল পাঠান। ওই ইমেইলে তিনি নিজের বাবা ও বাড়িওয়ালার মোবাইল নাম্বার দিয়ে তাদের খবর দেওয়ার অনুরোধ জানান। বার্তাটি পাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে।

ফরেনসিক দল ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আসলাম প্রথমে ফারহানাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন। তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

Check Also

বুকিংয়ের নথি আছে, দুই সন্তান ও স্ত্রীসহ নিখোঁজ নাহিদুর

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks